
ঝিনাইদহ ও হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রবিবার সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, লালনের মাজার দর্শন শেষে বের হওয়ার সময় ভক্তদের সঙ্গে ছবি তোলার মুহূর্তে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালানো হয়। এ সময় তিনি প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ হয়ে পড়েন।
পাটওয়ারীর ওপর হামলার বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, “ঝিনাইদহ-হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী ভাইয়ের ওপর বিএনপির হামলা।”


Leave a Reply