Language Change
05:47 PM 26 October 2026
Breaking News
প্রধানমন্ত্রীর জাপান সফরে আমজনতার ‘তারেক’ চাকরির বাজারে বাজিমাত! যে ১০ বিদেশি ভাষা জানলে ক্যারিয়ারে মিলবে অঢেল সুযোগ গুরবাজকে বোল্ড আউট করলেন তাসকিন চাটখিলে দেলিয়াই বাজারে সাংবাদিক সৌরভের ওপর হামলার অভিযোগ, থানায় জিডি আধুনিক ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চান মোহাম্মদ আলী ০৪ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম. আনোয়ার হোসেন বাচ্চু হঠাৎ অসুস্থ, দোয়া চেয়েছেন শুভাকাঙ্ক্ষীরা দিঘুলীতে বিএনপি নেতার বাড়িতে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বসতঘর শারদীয় পূজার আবহে দেবীর সাজে পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল
অপরাধ

সাংবাদিকদের ওপর হামলার পরিণতি কতটা ভয়ংকর? আদালতের নির্দেশে সাব্বির এখন কারাগারে!

October 7, 2026 · Zahid Hassan
৯৪

 

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৩ নম্বর আসামি মোহাম্মদ সাব্বিরকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৭ অক্টোবর) মামলার ৩ নম্বর আসামি মোহাম্মদ সাব্বির আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

মামলার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোহাম্মদ সাব্বির লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন ১২ নম্বর চরশাহী ইউনিয়নের ছোটভল্লপুর এলাকার বাসিন্দা। তিনি মোশারফ ইঞ্জিনিয়ারের ছেলে।

মামলায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাব্বিরসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার তদন্ত ও আদালতের নথিতে থাকা তথ্য-প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আদালতে জামিন আবেদন নামঞ্জুরের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *