Language Change
05:48 PM 26 October 2026
Breaking News
প্রধানমন্ত্রীর জাপান সফরে আমজনতার ‘তারেক’ চাকরির বাজারে বাজিমাত! যে ১০ বিদেশি ভাষা জানলে ক্যারিয়ারে মিলবে অঢেল সুযোগ গুরবাজকে বোল্ড আউট করলেন তাসকিন চাটখিলে দেলিয়াই বাজারে সাংবাদিক সৌরভের ওপর হামলার অভিযোগ, থানায় জিডি আধুনিক ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চান মোহাম্মদ আলী ০৪ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম. আনোয়ার হোসেন বাচ্চু হঠাৎ অসুস্থ, দোয়া চেয়েছেন শুভাকাঙ্ক্ষীরা দিঘুলীতে বিএনপি নেতার বাড়িতে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বসতঘর শারদীয় পূজার আবহে দেবীর সাজে পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল
সর্বশেষ

শারদীয় পূজার আবহে দেবীর সাজে পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

October 18, 2026 · Zahid Hassan
৭১

বিনোদন ডেস্ক:

সাম্প্রতিক সময়ে বিকৃত ভিডিও প্রকাশ ও সাইবার বুলিং নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে আলোচনায় থাকা ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি এবার নতুন একটি ভিডিও প্রকাশ করে নেটদুনিয়ায় আবারও ঝড় তুলেছেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ৫১ সেকেন্ডের একটি আকর্ষণীয় ভিডিও শেয়ার করেন এই অভিনেত্রী। শারদীয় দুর্গাপূজার আমেজ ও আবহে ধারণ করা এই ভিডিওতে তাঁকে সম্পূর্ণ দেবীর সাজে দেখা গেছে। ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন— “শুভ শক্তির জয় হোক…”

পোস্টটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই তা ভক্ত-অনুরাগীদের নজর কাড়ে এবং মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। উৎসবমুখর পরিবেশে অভিনেত্রীর এই নান্দনিক রূপ ও ইতিবাচক বার্তাটি নেটিজেনদের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছে। মন্তব্যের ঘরে ভক্তরা তাঁর মিষ্টি হাসি, অভিব্যক্তি এবং রূপের প্রশংসা করে নানা মন্তব্য করছেন।

এর আগে একটি গণমাধ্যমের সামাজিক যোগাযোগমাধ্যম পাতায় তাঁকে নিয়ে তৈরি বিকৃত ভিডিও প্রকাশের ঘটনায় কঠোর প্রতিবাদ জানান পরীমনি। সেসময় সাইবার অপরাধ ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির অপব্যবহার নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি আসল ও ভুয়া ভিডিও চেনার উপায় নিয়েও কথা বলেছিলেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই নতুন এই লুক নিয়ে হাজির হয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন এই তারকা।

ব্যক্তিগত ও সামাজিক বিভিন্ন ইস্যুর বাইরেও নিজের কাজের জগতে বেশ সরব রয়েছেন পরীমনি। সম্প্রতি তিনি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘সেপারেশন’ নামের একটি নতুন ওয়েব ফিল্মের শুটিং সম্পন্ন করেছেন। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ এবং বিশেষ একটি চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *