
দিঘুলীতে বিএনপি নেতার বসতঘর আগুনে পুড়ে ছাই
মো: জুবায়ের হোসেন: নিজস্ব প্রতিনিধি
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার ৭ নম্বর দিঘলী ইউনিয়নে বিএনপি নেতার বসতভিটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতরাতে (সোমবার) দিঘলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি জনাব হাবিবুর রহমানের বসতভিটায় আগুনে পুড়ে যাওয়ার ঘটনা ঘটে। এতে তাঁর বসতঘর ও মালামালের ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
সকলের দোয়া কামনা করছি
ভুক্তভোগী জনাব হাবিবুর রহমান( 01892989428 )
#sad


Leave a Reply