Language Change
11:16 PM 27 October 2026
Breaking News
প্রধানমন্ত্রীর জাপান সফরে আমজনতার ‘তারেক’ চাকরির বাজারে বাজিমাত! যে ১০ বিদেশি ভাষা জানলে ক্যারিয়ারে মিলবে অঢেল সুযোগ গুরবাজকে বোল্ড আউট করলেন তাসকিন চাটখিলে দেলিয়াই বাজারে সাংবাদিক সৌরভের ওপর হামলার অভিযোগ, থানায় জিডি আধুনিক ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চান মোহাম্মদ আলী ০৪ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম. আনোয়ার হোসেন বাচ্চু হঠাৎ অসুস্থ, দোয়া চেয়েছেন শুভাকাঙ্ক্ষীরা দিঘুলীতে বিএনপি নেতার বাড়িতে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বসতঘর শারদীয় পূজার আবহে দেবীর সাজে পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল
সর্বশেষ

ইন্দোনেশিয়ার বিপক্ষে অঘটন ঘটাতে তৈরি বাংলাদেশ, আত্মবিশ্বাসী জামাল

September 30, 2026 · Zahid Hassan
৯৬

মাঠে প্রতিপক্ষ হিসেবে ইন্দোনেশিয়া যে বেশ শক্তিশালী, তা জানা আছে বাংলাদেশ দলের। শক্তির বিচারে কিংবা র‍্যাঙ্কিংয়ে তারা এগিয়ে থাকলেও ফুটবল যে শুধু কাগজে-কলমে হয় না, তা ভালো করেই জানেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। মাঠে শক্তিশালী ইন্দোনেশিয়াকে রুখে দেওয়ার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই নামছে বাংলাদেশ।

ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জামাল বলেন, “ইন্দোনেশিয়া মাঠে বেশ দাপুটে ফুটবল খেলবে, তা জানা কথা। তবে আমাদেরও কিছু পরিকল্পনা রয়েছে। কোচ আমার ও দলের সবার সঙ্গে আলোচনা করে মাঠে কীভাবে খেলা পরিচালনা করতে হবে, তা ঠিক করবেন।”

ইন্দোনেশিয়ার শক্তির জায়গাগুলো নিয়েও বাংলাদেশ দল সতর্ক বলে জানান তিনি। বিশেষ করে সেটপিস ও প্রতিপক্ষের দুই আক্রমণভাগের খেলোয়াড়কে কেন্দ্র করে আলাদা কৌশল সাজানো হয়েছে। জামালের ভাষ্য, “আমরা ওদের সেটপিসগুলো দেখেছি এবং ওদের দুজন স্ট্রাইকারও বেশ ভালো মানের। আমাদের মূল ফোকাস থাকবে তাদের শক্তির জায়গাগুলো ঠেকানো এবং নিজেদের ঘাটতিগুলো শুধরে নিয়ে সেরাটা দেওয়া।”

ভক্তদের উদ্দেশ্যে জামাল আরও বলেন, “ফুটবলে সবই সম্ভব। আমরা সমর্থকদের দারুণ একটি ম্যাচ উপহার দিতে চাই এবং শেষ পর্যন্ত লড়াই করে মাঠ ছাড়তে চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *