Language Change
05:47 PM 26 October 2026
Breaking News
প্রধানমন্ত্রীর জাপান সফরে আমজনতার ‘তারেক’ চাকরির বাজারে বাজিমাত! যে ১০ বিদেশি ভাষা জানলে ক্যারিয়ারে মিলবে অঢেল সুযোগ গুরবাজকে বোল্ড আউট করলেন তাসকিন চাটখিলে দেলিয়াই বাজারে সাংবাদিক সৌরভের ওপর হামলার অভিযোগ, থানায় জিডি আধুনিক ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চান মোহাম্মদ আলী ০৪ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম. আনোয়ার হোসেন বাচ্চু হঠাৎ অসুস্থ, দোয়া চেয়েছেন শুভাকাঙ্ক্ষীরা দিঘুলীতে বিএনপি নেতার বাড়িতে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বসতঘর শারদীয় পূজার আবহে দেবীর সাজে পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল
অপরাধ

চন্দ্রগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা

October 1, 2026 · Zahid Hassan
১০৭

ইয়াছিন আরাফাত, লক্ষ্মীপুর জেলা, প্রতিনিধি।

প্রচ্ছদ সারাদেশ চন্দ্রগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা, তীব্র নিন্দা
চন্দ্রগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা, তীব্র নিন্দা
শোবিজ আনোয়ার : চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর আপডেট সময় : ০৫:৫৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক ফোর লেনে উন্নীতকরণ কাজের সার্বিক চিত্র ও বাস্তব পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহকালে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ইসমাইল হোসেন নামের এক সাংবাদিকের ওপর হামলা ও মব জাস্টিসের অভিযোগ উঠেছে।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দলবদ্ধ হামলার শিকার হওয়ার ঘটনায় সাংবাদিক সমাজ ও, সচেতন মহলে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মহাসড়কের ফোর লেনে উন্নীতকরণ কাজের অগ্রগতি, বাস্তব পরিস্থিতি এবং জনভোগান্তিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান ওই সাংবাদিক। আজ বৃহস্পতিবার ( ১ অক্টোবর) বিকেলে কতিপয় ব্যক্তি তার সংবাদ সংগ্রহের কাজে বাধা দেন। একপর্যায়ে তাকে দলবদ্ধভাবে মারধর ও হেনস্তা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

সাংবাদিকতার দায়িত্ব পালনের অংশ হিসেবে তথ্য সংগ্রহ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার কাজে এ ধরনের বাধা ও হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য গুরুতর হুমকি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কোনো অভিযোগ বা বিরোধ থাকলে তা আইনানুগ প্রক্রিয়ায় সমাধানের সুযোগ রয়েছে।

কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে দলবদ্ধভাবে একজন গণমাধ্যমকর্মীর ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ ঘটনায় সাংবাদিকদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ এবং স্থানীয় প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে-ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে হামলায় জড়িতদের শনাক্ত করা, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনা এবং কর্মস্থলে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং সংবাদ সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের বাধা বা সহিংসতা প্রতিরোধে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে-এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *