Language Change
10:18 AM 27 October 2026
Breaking News
প্রধানমন্ত্রীর জাপান সফরে আমজনতার ‘তারেক’ চাকরির বাজারে বাজিমাত! যে ১০ বিদেশি ভাষা জানলে ক্যারিয়ারে মিলবে অঢেল সুযোগ গুরবাজকে বোল্ড আউট করলেন তাসকিন চাটখিলে দেলিয়াই বাজারে সাংবাদিক সৌরভের ওপর হামলার অভিযোগ, থানায় জিডি আধুনিক ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চান মোহাম্মদ আলী ০৪ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম. আনোয়ার হোসেন বাচ্চু হঠাৎ অসুস্থ, দোয়া চেয়েছেন শুভাকাঙ্ক্ষীরা দিঘুলীতে বিএনপি নেতার বাড়িতে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বসতঘর শারদীয় পূজার আবহে দেবীর সাজে পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল
সর্বশেষ

লক্ষ্মীপুর বাজুসের নতুন নেতৃত্বে সমীর ও পলাশ

September 24, 2026 · Zahid Hassan
৭০

লক্ষ্মীপুর বাজুসের নতুন নেতৃত্বে সমীর ও পলাশ

তামান্না আক্তার তামী : নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার ২০২৬-২৮ সেশনের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে চেয়ারম্যান পদে সমীর চন্দ্র কর্মকার এবং সেক্রেটারী পদে পলাশ চন্দ্র কুরী নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী ভোটগ্রহণ শেষে নির্বাচিতদের নাম ঘোষণা করেন বাজুস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান মানিক।

নির্বাচনে ১৫৭ জন ভোটারের মধ্যে ১৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৯ জন প্রার্থী। এর মধ্যে সেক্রেটারী পদসহ ৮টি পদে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। চেয়ারম্যান পদসহ বাকি ১৭টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান পদে সমীর চন্দ্র কর্মকার ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। সিনিয়র জয়েন্ট সেক্রেটারী পদে লিটন কর্মকার ৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এছাড়া এক্সিকিউটিভ মেম্বার পদে ১৭ জন প্রার্থীর মধ্যে ১৫ জন নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত কমিটির অন্যরা হলেন-সিনিয়র ভাইস চেয়ারম্যান অপূর্ব লাল রায়, ভাইস চেয়ারম্যান রঘুনাথ কর ও জুলাশ কুরী, সিনিয়র জয়েন্ট সেক্রেটারী লিটন কর্মকার, জয়েন্ট সেক্রেটারী সবুজ বিশ্বাস, অমিত নন্দী ও বিপ্লব দেবনাথ, ট্রেজারার হৃদয় পাল এবং এক্সিকিউটিভ মেম্বার প্রাণজিৎ দাস, কার্তিক দেবনাথ, অনুপ কুমার রায়, সহদেব কুরী, লিটন চন্দ্র দাস, কনক দত্ত, প্রান্ত দাস, দিপঙ্কর মজুমদার, পিযুস কর্মকার, সুমন দেবনাথ, সুজন চন্দ্র, বিদ্যুৎ চন্দ্র দেবনাথ, সুব চন্দ্র সাহা, দীপ্ত দেবনাথ ও পলাশ চন্দ্র কর।
নির্বাচনে জয়ী চেয়ারম্যান সমীর চন্দ্র কর্মকার বলেন, ‘২০২৪-২৬ নির্বাচনে প্রথমবারের মতো ব্যবসায়ীরা আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেছিলেন। এবারও তারা আমাকে চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। তারা আমার ওপর আস্থা রেখেছেন। আমি সবসময় জুয়েলারি ব্যবসায়ীদের কল্যাণে কাজ করেছি। ভবিষ্যতেও বাজুসের মাধ্যমে সবাইকে নিয়ে কাজ করব।’
বাজুস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান মানিক বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচিত ও পরাজিত সবাই মিলে জেলা বাজুসের মাধ্যমে জুয়েলার্স ব্যবসায়ীদের জন্য কাজ করবেন। কারও মধ্যে কোনো ভেদাভেদ না রেখে সবাই মিলে জুয়েলারি ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *