Language Change
01:01 PM 28 October 2026
Breaking News
প্রধানমন্ত্রীর জাপান সফরে আমজনতার ‘তারেক’ চাকরির বাজারে বাজিমাত! যে ১০ বিদেশি ভাষা জানলে ক্যারিয়ারে মিলবে অঢেল সুযোগ গুরবাজকে বোল্ড আউট করলেন তাসকিন চাটখিলে দেলিয়াই বাজারে সাংবাদিক সৌরভের ওপর হামলার অভিযোগ, থানায় জিডি আধুনিক ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চান মোহাম্মদ আলী ০৪ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম. আনোয়ার হোসেন বাচ্চু হঠাৎ অসুস্থ, দোয়া চেয়েছেন শুভাকাঙ্ক্ষীরা দিঘুলীতে বিএনপি নেতার বাড়িতে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বসতঘর শারদীয় পূজার আবহে দেবীর সাজে পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল
সর্বশেষ

লক্ষ্মীপুরের নন্দীগ্রামে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

August 27, 2026 · Zahid Hassan
২৩৭

লক্ষ্মীপুরের নন্দীগ্রামে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড কার্তুজ ও একটি ম্যাগাজিনসহ মহিন উদ্দিন (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে চন্দ্রগঞ্জ থানাধীন নন্দীগ্রাম এলাকার গোলাম রহমান হাজী বাড়িতে মহিন উদ্দিনের বসতঘরে অভিযান চালায়। এ সময় তার নিজ হাতে বের করে দেওয়া মতে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড কার্তুজ ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

আটক মহিন উদ্দিন নন্দীগ্রাম (গোলাম রহমান হাজী বাড়ি) এলাকার মৃত ড. জাহাঙ্গীর আলম প্রকাশ খোকনের ছেলে। তার মায়ের নাম রওশন আরা বেগম।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *