Language Change
09:55 PM 27 October 2026
Breaking News
প্রধানমন্ত্রীর জাপান সফরে আমজনতার ‘তারেক’ চাকরির বাজারে বাজিমাত! যে ১০ বিদেশি ভাষা জানলে ক্যারিয়ারে মিলবে অঢেল সুযোগ গুরবাজকে বোল্ড আউট করলেন তাসকিন চাটখিলে দেলিয়াই বাজারে সাংবাদিক সৌরভের ওপর হামলার অভিযোগ, থানায় জিডি আধুনিক ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চান মোহাম্মদ আলী ০৪ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম. আনোয়ার হোসেন বাচ্চু হঠাৎ অসুস্থ, দোয়া চেয়েছেন শুভাকাঙ্ক্ষীরা দিঘুলীতে বিএনপি নেতার বাড়িতে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বসতঘর শারদীয় পূজার আবহে দেবীর সাজে পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল
খেলাধুলা

হামজা চৌধুরীর পর এবার আসছেন চেলসি-ফুলহাম কাঁপানো ফারহান

May 26, 2026 · Zahid Hassan
৮৩৪

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ উইঙ্গার Farhaan Ali Wahid-কে ঘিরে দেশের ফুটবল অঙ্গনে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন খবর ও ছবিতে দেখা গেছে, তিনি সম্প্রতি বাংলাদেশে আসবেন। আর এতেই ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও আশার সঞ্চার।

ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব Chelsea F.C.-এর যুব একাডেমিতে ফুটবল যাত্রা শুরু করা ফারহান বর্তমানে Fulham F.C.-এর অনূর্ধ্ব-২১ দলে খেলছেন। লেফট উইঙ্গার হিসেবে তার গতি, ড্রিবলিং এবং আক্রমণভাগে কার্যকর পারফরম্যান্স ইতোমধ্যেই নজর কেড়েছে অনেকের।

বিশেষ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর পক্ষ থেকে তাকে জাতীয় দলে আনার প্রক্রিয়া শুরু হওয়ার খবর প্রকাশের পর থেকেই দেশের ফুটবল ভক্তদের আগ্রহ কয়েকগুণ বেড়ে যায়। জানা গেছে, বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে ইতিবাচক সম্মতি দিয়েছেন এই তরুণ ফুটবলার। ইতোমধ্যে তার বাংলাদেশি পাসপোর্টের কাজও এগিয়ে চলছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

ফারহানের সম্ভাব্য আগমনকে অনেকেই দেখছেন বাংলাদেশের ফুটবলের জন্য বড় একটি ইতিবাচক বার্তা হিসেবে। কারণ এর আগে Hamza Choudhury-এর মতো বিদেশে বেড়ে ওঠা প্রতিভাবান ফুটবলারদের নিয়ে দেশের ফুটবলে যে আগ্রহ তৈরি হয়েছিল, ফারহানকে ঘিরেও এখন ঠিক একই রকম উত্তেজনা কাজ করছে।

এদিকে ফারহানের ছোট ভাই Rayaan Ali Wahid-কেও বাংলাদেশের বয়সভিত্তিক দলের জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে।

সবকিছু ঠিক থাকলে, আগামী আন্তর্জাতিক উইন্ডোতেই লাল-সবুজের জার্সিতে দেখা যেতে পারে প্রতিশ্রুতিশীল এই উইঙ্গারকে। এখন ভক্তদের একটাই অপেক্ষা—কবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন ফারহান আলি ওয়াহিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *