Language Change
01:42 PM 28 October 2026
Breaking News
প্রধানমন্ত্রীর জাপান সফরে আমজনতার ‘তারেক’ চাকরির বাজারে বাজিমাত! যে ১০ বিদেশি ভাষা জানলে ক্যারিয়ারে মিলবে অঢেল সুযোগ গুরবাজকে বোল্ড আউট করলেন তাসকিন চাটখিলে দেলিয়াই বাজারে সাংবাদিক সৌরভের ওপর হামলার অভিযোগ, থানায় জিডি আধুনিক ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চান মোহাম্মদ আলী ০৪ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম. আনোয়ার হোসেন বাচ্চু হঠাৎ অসুস্থ, দোয়া চেয়েছেন শুভাকাঙ্ক্ষীরা দিঘুলীতে বিএনপি নেতার বাড়িতে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বসতঘর শারদীয় পূজার আবহে দেবীর সাজে পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল
খেলাধুলা

বাফুফেকে বুড়ো আঙুল, কোটি টাকায় তুরস্কে কোলম্যান ?

May 15, 2026 · Zahid Hassan
৮৮৫

বাংলাদেশ ফুটবলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ইংলিশ কোচ জেমি কোলম্যান। দেশের ফুটবল উন্নয়নে বড় পরিকল্পনা নিয়ে কাজ শুরু করলেও এবার শোনা যাচ্ছে, বাফুফের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তার। আর সেই সুযোগেই তুরস্কের একটি ক্লাব নাকি কোটি টাকার প্রস্তাব দিয়েছে এই কোচকে।

সূত্র বলছে, বাফুফের সঙ্গে চুক্তি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু বিষয়ে অসন্তুষ্ট কোলম্যান। বিশেষ করে দল গঠন, দীর্ঘমেয়াদি প্রজেক্ট ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে তার আপত্তি রয়েছে। এর মধ্যেই তুরস্কের দ্বিতীয় বিভাগের একটি ক্লাব মোটা অঙ্কের অফার নিয়ে যোগাযোগ করেছে বলে জানা গেছে।

ফুটবল অঙ্গনে গুঞ্জন উঠেছে, সব কিছু ঠিক থাকলে খুব দ্রুতই বাংলাদেশ ছাড়তে পারেন এই কোচ। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা কোলম্যানের পক্ষ।

ভক্তদের একাংশ মনে করছেন, দেশের ফুটবলে এমন একজন আধুনিক চিন্তার কোচকে ধরে রাখতে না পারলে বড় ক্ষতি হবে বাংলাদেশের। আবার কেউ কেউ বলছেন, বাফুফের অভ্যন্তরীণ সমস্যার কারণেই বারবার বিদেশি কোচদের সঙ্গে দূরত্ব তৈরি হয়।

এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কোলম্যান বাংলাদেশে থাকছেন নাকি কোটি টাকার হাতছানিতে তুরস্কেই পাড়ি জমাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *