ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুব উন্নয়ন অধিদপ্তরে ২৪২ পদে বড় নিয়োগ পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু ট্রাম্প’কে কুরবানী দিতে সরকারের আপত্তি কোথায় ? হামজা চৌধুরীর পর এবার আসছেন চেলসি-ফুলহাম কাঁপানো ফারহান মান্দারীতে সন্ত্রাসী কায়দায় জামায়াত নেতার ঈদের ফেস্টুন ছিঁড়ে ফেলল বিএনপি কর্মী ## চীনের কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, নিহত ৮২ শ্রমিক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় বাপ্পি চৌধুরী, প্রতি বছরের মতো এবারও দিলেন গাইড বই কফিল উদ্দিন কলেজে গভর্নিং বডি নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ ১৮ জনকে শোকজ বাফুফেকে বুড়ো আঙুল, কোটি টাকায় তুরস্কে কোলম্যান ?

গুঞ্জন নয়, নিশ্চিত লড়াই: মেয়র পদে নামছেন সাদিক কায়েম

শাহজালাল নাহিদ
  • আপডেট সময় : ০৫:৫৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ১৬২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩০১

গুঞ্জন নয়, নিশ্চিত লড়াই: মেয়র পদে নামছেন সাদিক কায়েম

শাহজালাল নাহিদ: নিজস্ব প্রতিনিধি

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে নতুন মুখ হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তরুণ এই ছাত্রনেতাকে ঘিরে ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে তাকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন এবং নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থিতার বিষয়টি নীতিগতভাবে চূড়ান্ত হলেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে মাঠ পর্যায়ে প্রস্তুতি নিতে শুরু করেছে দলটি।

নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে সাদিক কায়েম তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে ঢাকায় স্থানান্তর করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, যা তার নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক প্রস্তুতির ইঙ্গিত দেয়।

বর্তমানে ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালন করা সাদিক কায়েম ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আলোচনায় আসেন। তার নেতৃত্ব, সংগঠন দক্ষতা এবং তরুণদের মধ্যে গ্রহণযোগ্যতাকে পুঁজি করেই ঢাকা দক্ষিণে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চায় জামায়াত।

দলীয় হাই কমান্ডের ধারণা, নতুন প্রজন্মের প্রতিনিধিত্বকারী এই প্রার্থী নগরবাসীর কাছে ইতিবাচক সাড়া ফেলতে পারেন। বিশেষ করে তরুণ ভোটারদের আকৃষ্ট করা এবং পরিবর্তনের বার্তা তুলে ধরাই হবে তার নির্বাচনী কৌশলের মূল দিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গুঞ্জন নয়, নিশ্চিত লড়াই: মেয়র পদে নামছেন সাদিক কায়েম

আপডেট সময় : ০৫:৫৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬