ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
স্টারলাইন বাসের বেপরোয়া গতি, কোল থেকে শিশুর পড়ে যাওয়ার অভিযোগ রাজধানীর ‘ব্যতিক্রম ফ্যাশন’ শোরুম এখন চন্দ্রগঞ্জে : ৪ সেপ্টেম্বর উদ্বোধন লক্ষ্মীপুরের নন্দীগ্রামে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা সদর কমপ্লেক্স স্থাপন: আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিজানুর রহমান মল্লিককে ‘মিথ্যা’ মামলায় কারাগারে প্রেরণ যুব উন্নয়ন অধিদপ্তরে ২৪২ পদে বড় নিয়োগ পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু ট্রাম্প’কে কুরবানী দিতে সরকারের আপত্তি কোথায় ? হামজা চৌধুরীর পর এবার আসছেন চেলসি-ফুলহাম কাঁপানো ফারহান মান্দারীতে সন্ত্রাসী কায়দায় জামায়াত নেতার ঈদের ফেস্টুন ছিঁড়ে ফেলল বিএনপি কর্মী

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিজানুর রহমান মল্লিককে ‘মিথ্যা’ মামলায় কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ২২৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪৪৩

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিজানুর রহমান মল্লিককে ‘মিথ্যা’ মামলায় কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক, চন্দ্রগঞ্জ:

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মিজানুর রহমান মল্লিককে একটি ‘মিথ্যা’ মামলায় জড়িয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। দীর্ঘদিনের সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা পেশা পরিচালনা করে আসা এই সাংবাদিকের আকস্মিক এই গ্রেপ্তারে স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সচেতন মহলের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মিজানুর রহমান মল্লিক দীর্ঘদিন ধরে চন্দ্রগঞ্জ এলাকায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছিলেন। তার এই সততা ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি অসাধু চক্র এবং কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি তার ক্যারিয়ার ধ্বংস করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছিল। এরই ধারাবাহিকতায়, সুযোগ বুঝে তাকে একটি সাজানো ও মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, নিজের সততার প্রতি অবিচল থেকে এবং আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে মিজানুর রহমান মল্লিক নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে একজন সৎ ও নির্ভীক সাংবাদিক এবং বীর মুক্তিযোদ্ধার সন্তানকে এভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “মিজানুর রহমান মল্লিকের মতো একজন সৎ মানুষকে যারা ষড়যন্ত্র করে জেলে পাঠিয়েছে, তাদের মুখোশ উন্মোচন হওয়া দরকার। আমরা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

4 thoughts on “চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিজানুর রহমান মল্লিককে ‘মিথ্যা’ মামলায় কারাগারে প্রেরণ

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিজানুর রহমান মল্লিককে ‘মিথ্যা’ মামলায় কারাগারে প্রেরণ

আপডেট সময় : ১১:৪২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬