ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুব উন্নয়ন অধিদপ্তরে ২৪২ পদে বড় নিয়োগ পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু ট্রাম্প’কে কুরবানী দিতে সরকারের আপত্তি কোথায় ? হামজা চৌধুরীর পর এবার আসছেন চেলসি-ফুলহাম কাঁপানো ফারহান মান্দারীতে সন্ত্রাসী কায়দায় জামায়াত নেতার ঈদের ফেস্টুন ছিঁড়ে ফেলল বিএনপি কর্মী ## চীনের কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, নিহত ৮২ শ্রমিক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় বাপ্পি চৌধুরী, প্রতি বছরের মতো এবারও দিলেন গাইড বই কফিল উদ্দিন কলেজে গভর্নিং বডি নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ ১৮ জনকে শোকজ বাফুফেকে বুড়ো আঙুল, কোটি টাকায় তুরস্কে কোলম্যান ?

সীমান্তে ভারতীয় ড্রোনের অনুপ্রবেশ: আতঙ্কে বাংলাদেশী কৃষকরা

শাহজালাল নাহিদ
  • আপডেট সময় : ০৭:৪৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ১৩১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৬২

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ড্রোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (০৫ মে ২০২৬) বেলা সাড়ে ১২টার দিকে ভারতীয় ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের হিমালয় ক্যাম্পের টহল দলের উড্ডয়ন করা একটি ড্রোন কারিগরি ত্রুটির কারণে সীমান্তরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে একটি ভুট্টা খেতে আছড়ে পড়ে। ড্রোনটি উদ্ধারের জন্য বিএসএফ সদস্যরা সীমান্তের জিরো পয়েন্টের খুব কাছে অবস্থান নিলে স্থানীয় কৃষকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের খবরে বুড়িমারী বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে আসে।

এই বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম জানান, ভারতীয় বিএসএফের পক্ষ থেকে ড্রোনটির ব্যাপারে যোগাযোগ করা হয়েছে এবং বর্তমানে এটি বিজিবির হেফাজতে রয়েছে। তিনি আরও জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ড্রোনটি হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীমান্তে ভারতীয় ড্রোনের অনুপ্রবেশ: আতঙ্কে বাংলাদেশী কৃষকরা

আপডেট সময় : ০৭:৪৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬