১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে (লতিফপুর) জনপ্রিয়তার শীর্ষে মোঃ মাসুদ করিম

ইয়াছিন আরাফাত: নির্বাহী সম্পাদক

লক্ষ্মীপুরের ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে (লতিফপুর) মেম্বার পদপ্রার্থী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন মোঃ মাসুদ করিম। সততা, নিষ্ঠা ও জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে ইতোমধ্যে তিনি স্থানীয় জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ মাসুদ করিম দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, মসজিদ-মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক উন্নয়নে তার অবদান এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

এলাকাবাসীর মতে, তিনি একজন সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল ব্যক্তি। সুখে-দুঃখে সবসময় জনগণের পাশে থাকার মানসিকতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তরুণ সমাজের কাছেও তিনি একজন আস্থার প্রতীক হিসেবে পরিচিত।

মোঃ মাসুদ করিম বলেন, “আমি নির্বাচিত হলে ৪ নং ওয়ার্ডকে একটি আধুনিক, সুন্দর ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবো। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো ইনশাআল্লাহ।”

এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন, আসন্ন নির্বাচনে মোঃ মাসুদ করিম বিজয়ী হলে ৪ নং ওয়ার্ডে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।