আমিত্ব

আমিত্ব টা হারিয়ে ফেলো

নতুন কিছু জানতে,

আমিত্ব টা হারিয়ে দেখো

সবাই তোমায় মানছে।।

আমিত্ব তো দেখায় তারা

হিংসায় যার জীবন ভরা

মন মাজারে স্বপ্ন ছাড়া

ইগো টারে রাখছে যারা

আমি যখন আমায় নিয়ে

আমার কথায় ব্যস্ত

বিদ্বান তখন নতুন করে

বিশ্বজয়ে ব্যস্ত