মহান মে দিবস উপলক্ষে মেহনতী মানুষকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা তোফাজ্জল হোসেন সবুজ
ইয়াছিন আরাফাত,নির্বাহী সম্পাদক।
ঐতিহাসিক মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিশ্বের সকল মেহনতী ও শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন লক্ষ্মীপুর জেলার ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন (সবুজ)।
দিবসটি উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,
"মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অনন্য দিন। ১৮৮৬ সালের এই দিনে শিকাগোর হে মার্কেটে শ্রমিকরা তাদের ন্যায্য দাবির জন্য রক্ত দিয়েছিলেন। তাদের সেই আত্মত্যাগের মাধ্যমেই আজকের শ্রম অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।"
তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় শ্রমজীবী মানুষের পাশে ছিল এবং থাকবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় মেহনতী মানুষের অধিকার রক্ষায় তারা বদ্ধপরিকর।